পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কোটি টাকার মুঠোফোনসহ ভারতীয় নাগরিক আটক

শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ আটক ভারতীয় ট্রাকচালক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ আটক ভারতীয় ট্রাকচালক | ছবি: পদ্মা ট্রিবিউন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকার ভারতীয় মুঠোফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।


রোববার গভীর রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকার ভেতরে একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের বিভিন্ন অংশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় মুঠোফোন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।


আটক চালক মো. জসিম উদ্দিন শেখের (২৭) বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামে।


মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.