[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাড়ছে গরমের তীব্রতা, সারা দেশে ছড়িয়ে পড়ছে তাপপ্রবাহ

প্রকাশঃ
অ+ অ-
দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে | ফাইল ছবি

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে রোদেলা গরমের দাপট ছিল বেশ। মঙ্গলবার দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবারও এই গরম আবহাওয়া বজায় থাকতে পারে। সেই সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাওয়া এলাকার পরিধিও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই তাপপ্রবাহ আরও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। সেই সঙ্গে বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

মঙ্গলবার সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ বয়ে যাওয়া অন্য এলাকাগুলোর মধ্যে পাবনার ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ার কুমারখালীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজধানী ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মঙ্গলবার রাতে মুঠোফোনে জানান, বৈশাখের প্রথম দিন দেশের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবার এই তাপপ্রবাহের এলাকা আরও বাড়তে পারে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন