[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘এসো হে বৈশাখ’ গানে নতুন বছর বরণ করল ঋষিজ শিল্পী গোষ্ঠী

প্রকাশঃ
অ+ অ-
বর্ষবরণের মঞ্চে গান পরিবেশন করছেন ঋষিজ শিল্পী গোষ্ঠীর সংগীতশিল্পীরা। আজ মঙ্গলবার, রাজধানী শিশুপার্কের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

নতুন বাংলা বছরকে বরণ করে নিতে চিরচেনা ‘এসো হে বৈশাখ’ গানটি বেছে নিয়েছে ঋষিজ শিল্পী গোষ্ঠী। এই গানের সুরেই মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শুরু হয় সংগঠনটির বর্ষবরণ অনুষ্ঠান। সংগীতশিল্পী সমর বড়ুয়ার পরিচালনায় উদ্বোধনী সংগীতে অংশ নেন ঋষিজের শিল্পীরা।

এরপর পরিবেশন করা হয় ‘আজও আছে একতারা আর নকশিকাঁথার মাঠ’ এবং ‘বাজে কী মধুর সুরে বাজে বাংলাদেশি বাঁশি’ গান দুটি।

রাজধানীর শিশুপার্কের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেণ্য সংগীতশিল্পী রফিকুল আলম। অতিথি হিসেবে যোগ দিয়েছেন শিল্পী খুরশীদ আলম।

অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত। এবার ঋষিজ শিল্পী গোষ্ঠী বর্ষবরণের ৪৩তম আসর আয়োজন করেছে। অনুষ্ঠান শুরুর আগে সকাল সাতটা থেকেই আসতে শুরু করেন দর্শক ও শ্রোতারা।

গালে ‘শুভ নববর্ষ’ আলপনা এঁকে অভিভাবকের সঙ্গে অনুষ্ঠানে এসেছে দুই বোন ওয়াসফিয়া ফারুক (১১) ও জান্নাতুল ফেরদৌস (১০)। ওয়াসফিয়া জানাল, তারা খুব আনন্দিত। এক সপ্তাহ আগে থেকেই কেনাকাটা করেছে। এখানে আসার আগে তারা রমনায় গিয়েছিল, সেখানেও গান শুনেছে।

বৈশাখী সাজে ঋষিজের অনুষ্ঠানে এসেছেন আফজান বেগম। তিনি বলেন, ‘১৯৯২ সাল থেকে ঋষিজের বর্ষবরণ অনুষ্ঠানে আসছি। আমি ফকির আলমগীরের ভক্ত। এখন তিনি নেই, কিন্তু তাঁর গান আছে। আমি এই অনুষ্ঠান কখনো বাদ দিই না। আজও খুব সকালে চলে এসেছি। আয়োজন দেখে ভালো লাগছে।’

গণসংগীতশিল্পী ফকির আলমগীর সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। ১৯৮৩ সাল থেকে পহেলা বৈশাখের সকালে শাহবাগের নারকেল বীথি চত্বরে নববর্ষ উদ্‌যাপনের আয়োজন করে ঋষিজ। ২০২১ সাল থেকে এই আয়োজনটি হচ্ছে শিশুপার্কের সামনে।

এবারের আয়োজনটি গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে উৎসর্গ করেছে ঋষিজ শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরাইয়া আলমগীর।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন