[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাকশী চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ: শতবর্ষ পূর্তি উৎসব নিয়ে ওয়েবসাইট উদ্বোধন

প্রকাশঃ
অ+ অ-

ওয়েবসাইট উদ্বোধন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে সকলে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে প্রমত্তা পদ্মা নদীর কোলঘেঁষে গড়ে ওঠা ঐতিহ্যবাহী চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের শতবর্ষ পূর্তি উপলক্ষে নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন ও লোগো উন্মোচন করা হয়েছে। 

শনিবার রাতে রাজধানী ঢাকাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এসব কার্যক্রম উদ্বোধন করেন শতবর্ষ পূর্তি কমিটির যুগ্ন আহ্বায়ক গোলাম মোস্তফা রবি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে দেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব আশরাফ আলী খাঁন মঞ্জু এবং প্রাক্তনীর সাবেক সভাপতি ড. ফজলুল হক রোকন ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তনী শামীম মাজাহার, কাজী হানিফুল হাসান সিদ্দিকী নিউটন, শহীদ মোল্লা ও আশরাফুল কবির রাজন প্রমুখ।

আয়োজন কমিটির পক্ষ থেকে জানিয়েছেন, শতবর্ষ পূর্তি উৎসব নিয়ে চালু হলো ওয়েবসাইট (cpvppraktoni.com)। ফলে চাইলেই এটি থেকে প্রাক্তনী ও বর্তমান শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে অনলাইনে। জনপ্রতি নিবন্ধন ফি এক হাজার টাকা। সম্ভাব্য শতবর্ষ পূর্তি অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ২৬ ও ২৭ জানুয়ারি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত সবচেয়ে পুরোনো স্কুল বাংলাদেশ রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ। এটি বাংলাদেশ রেলপথ কর্তৃপক্ষের পরিচালনায় সরকারি বালক উচ্চবিদ্যালয়। ১৯২৪ সালে বাবু জগীন্দ্র চন্দ্র দাশগুপ্ত তাঁর মা চন্দ্রপ্রভা দেবীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক শঙ্খ ঘোষ,  প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, কলকাতা কর্পোরেশনের সাবেক মেয়র প্রশান্ত কুমার চট্টোপাধ্যায়, পূর্ব পাকিস্তান রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল গফুর এবং দেশ-বিদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, রাজনীতিবিদ এখানকার ছাত্র ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন