[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

প্রকাশঃ
অ+ অ-
শিরীন শারমিন চৌধুরী | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সকালে জানান, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন তাঁদের হেফাজতে আছেন।

পরে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরীকে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই করা হচ্ছে। এরপর তাঁকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।

শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন। এর পর থেকে টানা তিনি এই পদে ছিলেন।

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে সোনা তৈরির কারিগর মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

মহানগর কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার বাসিন্দা ও নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। ওই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন