ছুটির দিনে অফিসে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার
![]() |
| পুলিশি হেফাজতে আটক প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম | ছবি: পদ্মা ট্রিবিউন |
দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে গল্প করার কথা বলে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারীর দাবি, শুক্রবার সকালে তিনি এই ঘটনার শিকার হন। পরে তাঁর করা মামলায় রাত আটটার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পরই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে ওই নারীর আগে থেকেই পরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মুঠোফোনে কল করে গল্প করার জন্য নিজের কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গেলে তিনি কক্ষের দরজা বন্ধ করে দেন এবং একপর্যায়ে ওই নারীকে ধর্ষণ করেন।
একাধিক সূত্রে জানা গেছে, ওই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারীঘটিত কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল।
এ বিষয়ে হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, রাতে এক নারীকে ধর্ষণের মামলায় আসামি হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আসামিকে শনিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে গল্প করার কথা বলে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারীর দাবি, শুক্রবার সকালে তিনি এই ঘটনার শিকার হন। পরে তাঁর করা মামলায় রাত আটটার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পরই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে ওই নারীর আগে থেকেই পরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মুঠোফোনে কল করে গল্প করার জন্য নিজের কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গেলে তিনি কক্ষের দরজা বন্ধ করে দেন এবং একপর্যায়ে ওই নারীকে ধর্ষণ করেন।
একাধিক সূত্রে জানা গেছে, ওই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারীঘটিত কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল।
এ বিষয়ে হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, রাতে এক নারীকে ধর্ষণের মামলায় আসামি হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আসামিকে শনিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

Comments
Comments