[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাতিয়ায় ইউএনওর সঙ্গে নারীকে নিয়ে ভিডিও ভাইরাল

প্রকাশঃ
অ+ অ-
নোয়াখালী জেলার ম্যাপ

নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট হওয়ার পর অনেকে নেতিবাচক মন্তব্য করছেন। তবে ইউএনও দাবি করেছেন, ভিডিওটি তাঁর সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পেয়ে ইউএনও সকাল ৯টার আগেই জেলা সদরের দিকে কর্মস্থল ত্যাগ করেন।

ইউএনওর কার্যালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে বলেন, তিনি সকাল ৯টার দিকে কার্যালয়ে আসেন। এসে জানতে পারেন ইউএনও মো. আলাউদ্দিন জেলা সদরে গেছেন। যাওয়ার আগে তিনি কার্যালয়ের কাউকে বিশেষ কিছু জানাননি। এক প্রশ্নের জবাবে ওই কর্মচারী বলেন, ইউএনওর সঙ্গে একটি নারীর ভিডিও ছড়িয়ে পড়ার কথা তিনিও শুনেছেন, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে ইউএনও মো. আলাউদ্দিন মুঠোফোনে বলেন, অনেক আগের কর্মস্থলের কিছু ঝামেলার জেরে কেউ শত্রুতাবশত এআই ব্যবহার করে এমন চেষ্টা করছে। তিনি বিষয়টি প্রতিহত করার চেষ্টা করছেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পত্রিকার মাধ্যমে তিনি বিষয়টি শুনেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং যাচাই-বাছাই প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউএনও মো. আলাউদ্দিন সকালেই তাঁর দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন