[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শান্তি রক্ষা মিশনে অবদান: বাংলাদেশিদের বিশেষ সম্মাননা দিল জর্জিয়া

প্রকাশঃ
অ+ অ-
জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান পি কেম্পের কাছ থেকে জর্জিয়া স্টেট সিনেট কর্তৃক গৃহীত রেজোল্যুশন গ্রহণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ছবি: আইএসপিআরের সৌজন্য

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান পি কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের হাতে এই স্বীকৃতিপত্র তুলে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সমর্থনে গৃহীত এই সম্মাননার মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়েছে। এই সম্মাননা প্রস্তত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি কেম্পের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। দ্বিপক্ষীয় এই বৈঠকে তাঁরা সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশ নেয়। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনেসের সঙ্গেও দেখা করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৮ মার্চ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন