বিভাগের শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০ শতাংশ বৃদ্ধি পেল
![]() |
| বিপিসির লোগো |
চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহের হার বাড়াল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
আগে অকটেন ও পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন তা ১৫ শতাংশ কমিয়ে তেল বিক্রয় কেন্দ্র অনুযায়ী বরাদ্দ তালিকা অনুযায়ী সরবরাহ করা হবে। অর্থাৎ, বিভাগীয় শহরে অকটেন ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ বাড়ল।
বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিপিসি জানিয়েছে, এই বরাদ্দের যথাযথ সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীন বিপণন কোম্পানির গুদাম প্রধান (ডিপো সুপার), বিক্রয় কর্মকর্তা এবং পরিবেশক বা প্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Comments
Comments