[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লঞ্চ ধরে ঝুলছিলেন যাত্রী, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে

প্রকাশঃ
অ+ অ-
লঞ্চের সামনের অংশে ঝুলছিলেন মো. জাহির। শুক্রবার মুন্সিগঞ্জ লঞ্চঘাটে | ছবি: ভিডিও থেকে নেওয়া

দুপুর সাড়ে ১২টা। ঘাটে ভেড়ার চেষ্টা করছিল একটি লঞ্চ। সে সময় লঞ্চ থেকে ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করেন এক ব্যক্তি। কিন্তু তিনি নামতে পারেননি। লঞ্চের সামনের অংশে কিছুক্ষণ ঝুলে থাকার পর একপর্যায়ে নদীতে পড়ে যান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। চাঁদপুর থেকে ঢাকাগামী রব রব–৭ নামের লঞ্চ থেকে নামার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। পরে ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিস জানায়, মো. জাহির নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি কুমিল্লার বাসিন্দা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, লঞ্চঘাটে পবিত্র ঈদুল ফিতরের কারণে দায়িত্বে ছিল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। ধলেশ্বরী নদীতে পড়া ওই ব্যক্তি তলিয়ে যাচ্ছিলেন। তখন দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই যাত্রী সুস্থ আছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন