[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাবুগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, উদ্ধার সাড়ে ৬ লাখ টাকা

প্রকাশঃ
অ+ অ-
গ্রেপ্তার এনামুল হক হাওলাদার | ছবি: পদ্মা ট্রিবিউন

বরিশালের বাবুগঞ্জে ইয়াবাসহ এনামুল হক হাওলাদার (৪৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে এক বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক হাওলাদার ক্ষুদ্রকাঠি গ্রামের আলতাফ হোসেন হাওলাদারের ছেলে। তিনি রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তাঁর বাসা থেকে ৩২৬টি ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া টাকাগুলো ইয়াবা বিক্রির। এনামুল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলেও তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, ‘ঘটনাটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত সময়ের মধ্যে এনামুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন