[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শ্রীপুরে ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ায় ৩ কাউন্টারকে অর্থদণ্ড

প্রকাশঃ
অ+ অ-
বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় | ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঈদযাত্রার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় তিনটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাতের দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন।

অভিযানের সময় বিভিন্ন বাস কাউন্টারে খোঁজ নেওয়া হয় এবং দেখা যায় তিনটি বাসে যাত্রীদের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোষী প্রমাণিত হওয়ায় রংতুলি ও ফাইভ স্টার বাস কাউন্টারকে ১০ হাজার টাকা করে এবং চমক পরিবহনের কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শ্রীপুরের ইউএনও সজীব আহমেদ বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান চলবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে। অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন