[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, তদন্ত প্রতিবেদন প্রকাশে হাইকোর্টের রুল

প্রকাশঃ
অ+ অ-
মাইলস্টোন ট্র্যাজেডি | প্রতীকী ছবি

 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদন কেন জনসমক্ষে প্রকাশ করা হবে না এবং ভুক্তভোগীদের কেন এর অনুলিপি দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া এবং বিমানের পাইলট ছিলেন।

ঘটনার তদন্তে ২০২৫ সালের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার ৯ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। কমিশনকে দুর্ঘটনার কারণ, দায়-দায়িত্ব এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে বলা হয়েছিল। গত বছরের ৫ নভেম্বর কমিশন তাদের প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়।

তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না করা এবং উত্তরা ক্যাম্পাসের ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড না মানার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই রিট করা হয়। নিহত আট জন ও আহত এক শিক্ষার্থীর অভিভাবক এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) গত মাসে এই রিটটি দায়ের করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিরুল হক তুহিন, বনরূপা রায় ও শারমিন সুলতানা নীলা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

শুনানি শেষে আইনজীবী আমিরুল হক তুহিন জানান, তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পরও তা প্রকাশ বা ভুক্তভোগীদের না জানানো এবং ত্রুটিপূর্ণ ভবন অনুমোদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে আদালত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও রুল জারি করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন