[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে যাওয়া বসতঘর | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার সীমান্তবর্তী এলাকায় আগুনে পুড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল চারটার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো—জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩)। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লটমনি এলাকার ‘জেএমবি ব্রিকস’ নামের একটি ইটভাটার পাশে একটি পরিত্যক্ত বেড়ার ঘরে সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই দম্পতি। মা হালিমা আক্তার সেই ইটভাটায় শ্রমিকের কাজ করতেন এবং বাবা মো. হাসান অন্য জায়গায় কাজ করতেন। ঘটনার সময় দুই সন্তানকে ঘরে রেখে তাঁরা দুজনই কাজে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, বিকেলের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লেগে যায় এবং মুহূর্তেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে শিশু দুটি পুড়ে মারা যায়।

বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, এলাকাটি দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কথা জানা গেলেও বিষয়টি আরও তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন