[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীতে কালবৈশাখী, বৃষ্টি হলো ১৮ মিলিমিটার

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীতে বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি । ১৮ মার্চ, ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন  

কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে রাজধানীতে। বুধবার সন্ধ্যার পর এই বৃষ্টি হয়। তিন ঘণ্টায় রাজধানীতে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিকেল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। সন্ধ্যার পর ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। কয়েক দিন বৃষ্টি না হওয়ায় সড়কের ধুলা বাতাসে উড়ছিল। সন্ধ্যা ৬টার পর বাতাসের গতি বাড়ে। কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। সাতটার পর বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি কালবৈশাখীর সময়, তাই এ ধরনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়া স্বাভাবিক।

আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে একাধিক কালবৈশাখী হতে পারে। এর মধ্যে দু-একটি তীব্র ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, বৃহস্পতিবার রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন