বিকল্প জ্বালানি উৎস খোঁজার তাগিদ বিরোধীদলীয় নেতার
| জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে নতুন কোনো সিন্ডিকেট যেন গড়ে না ওঠে এবং জ্বালানি পাচার রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল শনিবার রাতে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা তাঁর পোস্টে লেখেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। আগামী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি এমন থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে এর বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।
শফিকুর রহমান আরও বলেন, এই সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
Comments
Comments