ঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে নিয়াজ আহমদ খানের আবেদন
![]() |
| ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান | ছবি: সংগৃহীত |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রোববার সকালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি এই পদত্যাগপত্র জমা দেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপাচার্য ড. নিয়াজ আনুষ্ঠানিকভাবে সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর কাছে অব্যাহতিপত্র জমা দিয়েছেন। তিনি উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
প্রটোকল অফিসার আরও জানান, মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে পরবর্তী কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পদত্যাগপত্র গ্রহণ করার পর সরকার কবে থেকে এটি কার্যকর করবে, সেই অনুযায়ী বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে চিঠিতে তিনি পদত্যাগের পরিবর্তে ‘অব্যাহতি’র কথা উল্লেখ করেছেন।

Comments
Comments