অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী রেজা কিবরিয়া
![]() |
| রেজা কিবরিয়া | ছবি: সংগৃহীত |
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) সংসদীয় আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া। সব কেন্দ্রের ভোটের হিসাব পাওয়ার পর বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারি ফলাফলে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়।
১৭৮টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফলে দেখা গেছে, রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট। এ ছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট।
ফলাফল অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৫ হাজার ৮৬৭ ভোট বেশি পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।
এদিকে একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ১৬ হাজার ৪০০ ভোট এবং ‘না’ পড়েছে ৬৮ হাজার ৪০৯ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এসব ফলাফলের তথ্য নিশ্চিত করে বলেন, সব কেন্দ্রের ফল যাচাই করে চূড়ান্তভাবে এই ফল ঘোষণা করা হয়েছে।

Comments
Comments