ভূমিকম্পে কাঁপলো ঠাকুরগাঁও
![]() |
| ভূমিকম্প | প্রতীকী ছবি |
উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে আজ রোববার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৮টা ৩৪ মিনিটে এই ভূকম্পন হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁও জেলা শহর থেকে ৩৩ কিলোমিটার পূর্বে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এই তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, ভূমিকম্পটি কতটা গভীরে ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। মৃদু মাত্রার এই কম্পন অধিকাংশ মানুষ টের পাননি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা ভূমিকম্পের কথা জানিয়েছেন। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বাসিন্দারা এটি সবচেয়ে বেশি টের পেয়েছেন বলে জানান।
এর আগে গত ৫ জানুয়ারি ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে সিলেট ও এর আশপাশের এলাকায় কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। ওই সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভূমিকম্প অনুভব করার কথা জানান।

Comments
Comments