[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ল আসবাব-নথি

প্রকাশঃ
অ+ অ-
গৌরীপুরের ডৌহাখলা গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুনে কাগজপত্র ও আসবাব পুড়ে যায়। শুক্রবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের সময় আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে যায়।

গ্রামীণ ব্যাংকের গৌরীপুর শাখার মাঠ কর্মকর্তা রহিমা খাতুন জানান, ব্যাংকের শাখার পাশে তাঁর বাসা। হঠাৎ জানালা ভাঙা অবস্থায় আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে দেখেন, ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে।

ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে যান। শুনেছেন, জানালা ভাঙা ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গৌরীপুর থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সরেজমিনে তদন্ত করা হয়েছে। ব্যাংকটির অবস্থা জরাজীর্ণ। জানালার গ্লাস ভাঙা রয়েছে। জুমার নামাজের সময় অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, হয়তো সিগারেটের আগুন ফেলে দেওয়ায় এমন ঘটনা ঘটেছে। উদ্দেশ্যমূলকভাবে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়নি। তবে, কর্তৃপক্ষ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন