[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইআরএফ

প্রকাশঃ
অ+ অ-
 ইআরএফ

দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। একই সঙ্গে ডেইলি স্টারের কার্যালয়ে অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকে নাজেহাল ও হেনস্তার ঘটনারও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।’

ইআরএফ নেতারা মনে করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গণমাধ্যমকে প্রতিপক্ষ বানিয়ে এই হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী বর্তমান সরকারের সময়ে এমন ঘটনা ন্যক্কারজনক। ইআরএফ মনে করে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে কতিপয় মহল তাদের কদর্য চেহারা প্রকাশ করেছে।’

নেতারা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন