[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাড্ডা লিংক রোডে বাসে আগুন

প্রকাশঃ
অ+ অ-

দেওয়ান পরিবহনের বাসে আগুন।  আজ শুক্রবার রাতে রাজধানীর বাড্ডা লিংক রোডে | ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দেওয়ান পরিবহনের বাসটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, দাউদাউ করে জ্বলতে থাকা বাসটি একপর্যায়ে নিজে নিজে গড়াতে থাকে। তখন আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই আগুন নিভে যায়।

আগুন লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগেছে বলে আমাদের জানানো হয়েছে।’

এ বিষয়ে বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমীন বলেন, রাত পৌনে আটটার দিকে বাড্ডা লিংক রোডের গুদারাঘাট এলাকায় দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। যাত্রীবেশে উঠে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ আহত হয়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন