[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
আনোয়ারা আহমেদ | ছবি: সংগৃহীত

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ ইন্তেকাল করেছেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আনোয়ারা আহমেদের ভাই কামরুল আহসান পিন্টু তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বাদ জুমা ভোলার বাংলাবাজার এলাকায় জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশের কবরস্থানে আনোয়ারা আহমেদের দাফন সম্পন্ন হবে। এর আগে সকালে ভোলা শহরের তালুকদার বাড়িতে তাঁর মরদেহ নেওয়া হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আনোয়ারা আহমেদ ভোলার তালুকদার বাড়ির মরহুম মফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে। ১৯৬৪ সালে তাঁর সঙ্গে তোফায়েল আহমেদের বিয়ে হয়। সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আওয়ামী লীগের ‘বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ’ উপদেষ্টামণ্ডলীর সদস্য।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন