[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফরিদপুরে মন্দিরের দেয়াল ভেঙে ঘণ্টা ও টাকা চুরি

প্রকাশঃ
অ+ অ-
ফরিদপুরে ‘আলীপুর উদয়ন সংঘ সর্বজনীন দুর্গামন্দির’–এর সামনের দেয়াল ভেঙে চুরির ঘটনা ঘটে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের আলীপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

ফরিদপুর শহরে একটি মন্দিরের সামনের দেয়াল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোরে শহরের আলীপুর মহল্লায় এ ঘটনা ঘটে। তবে মন্দিরে থাকা প্রতিমায় কোনো ক্ষতি হয়নি।

মন্দির–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজ ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ‘আলীপুর উদয়ন সংঘ সর্বজনীন দুর্গামন্দির’-এর সামনের দেয়াল ভেঙে চোরেরা একটি ফ্যান, আনুমানিক ৯ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা, গ্যাস সিলিন্ডার, দানবাক্সের টাকা এবং মন্দিরের আরো কিছু জিনিসপত্র নিয়ে যায়।

আলীপুরে কবি জসীমউদ্‌দীন সড়কের দক্ষিণ পাশে মন্দিরটি। বেলা সাড়ে ১১টার দিকে প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ শতাংশ জমির মধ্যে আড়াই শতাংশ জায়গায় মন্দিরের পাকা ভবন। সামনে মাঝখানে গ্রিলের দরজা, আর দরজার দুপাশে তিন ফুট উঁচু দেয়ালের ওপর গ্রিল বসানো। সামনের দরজার দক্ষিণ দিকে তিন ফুট উঁচু দেয়ালের প্রায় ২০ ইঞ্চি অংশ ভেঙে চুরির ঘটনা ঘটে।

মন্দিরের পাশের বাড়িতে থাকেন মঞ্জু দাস। তিনি জানান, সকাল ৬টার দিকে মন্দির প্রাঙ্গণে এসে দেয়াল ভাঙা দেখতে পান। এরপর তিনি বিষয়টি মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার গুহকে জানান।

অজিত কুমার গুহ বলেন, মন্দিরটির বয়স এক শতাব্দীর মতো। ২০১১ সালে এটি পাকা করা হয়। এত দিনে এমন ঘটনা আর ঘটেনি। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে দেয়াল ভেঙে চুরির ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, তিনি ঘটনাস্থল ঘুরে দেখেছেন। অজ্ঞাত চোরেরা মন্দিরের বিভিন্ন সামগ্রী নিয়ে গেলেও প্রতিমায় কোনো ক্ষতি হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। আটক ও শনাক্তের বিষয়ে পুলিশ কাজ শুরু করেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন