[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

প্রকাশঃ
অ+ অ-
হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর মিরপুর ও হাতিরঝিলে পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে হাতিরঝিলে বিস্ফোরণের সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা  গেছে, আজ শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রথম ঘটনাটি ঘটে মিরপুরের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসের সামনে। এরপর মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে দুই দফা বিস্ফোরণ এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরও একটি বিস্ফোরণ ঘটে।

পল্লবী থানার পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে আচমকা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, মধুবাগ ব্রিজের নিচে বিস্ফোরণের কারণে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন