[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্প অনুভূত

প্রকাশঃ
অ+ অ-
ভূমিকম্প | প্রতীকী ছবি

দেশে গত সাড়ে ৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে আজ শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় পরপর দুবার কম্পন হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।

শুক্রবারের ভূমিকম্প সারা দেশে অনুভূত হয়। কম্পনের সময় অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক আহত হয়েছেন। সবচেয়ে বেশি—নরসিংদীতে পাঁচজনের মৃত্যু হয়। ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফ দেন। এছাড়া কিছু ভবনে ফাটল দেখা দেয় এবং কিছু ভবন হেলে পড়ে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি কম্পন হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় কম্পন হয়, যার মাত্রা ৪ দশমিক ৩। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকায়।

এর আগে আজ সকালে নরসিংদীর পলাশ উপজেলায় আরও একটি মৃদু ভূমিকম্প হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়, যার মাত্রা রিখটার স্কেলে ৩ দশমিক ৩।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন