[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সোনাগাজীতে এক দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
পানিতে ডুবে মৃত্যু | প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে এক দিনে পুকুর ও জলাশয়ে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার মঙ্গলকান্দি, চর মজলিশপুর ও আমিরাবাদ ইউনিয়নে পৃথকভাবে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া তিন শিশু হলো—মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে আয়ান হোসেন (৪), চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে জোহান মাহবির (৪) ও আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ইসরাত জাহান (৩)।

স্থানীয়রা জানিয়েছেন, ঘরের পাশে খেলতে গিয়ে পরিবারের নজর এড়িয়ে শিশুরা পৃথকভাবে পুকুর ও জলাশয়ে পড়ে যায়, তাদের তিনজনকেই উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন, তিনটি ঘটনাই ঘটে গতকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে।

একই দিনে সোনাগাজী পৌরসভার চর গণেশ এলাকার মাঈন উদ্দিনের আড়াই বছর বয়সী ছেলে রিফাত হোসেনও পুকুরে পড়ে যায়, তবে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন, বর্তমানে সে শঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইকবাল হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে পানিতে ডুবে যাওয়া চারটি শিশুকে হাসপাতালে আনা হয়, এর মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে, জীবিত শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তিনটি শিশুর মৃত্যু বিষয়ে তিনি শুনেছেন, তবে এসব ঘটনায় থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন