[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নতুন পোশাকে নেমেছে পুলিশ

প্রকাশঃ
অ+ অ-
নতুন পোশাকে দুই পুলিশ সদস্য। আজ শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে  | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ পুলিশের নতুন পোশাক আজ থেকে পুলিশের গায়ে উঠতে শুরু করেছে।

আজ শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরানো শুরু হয়েছে। তবে জেলা পুলিশের সদস্যরা এখনো নতুন পোশাক পাননি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে জেলা পুলিশও নতুন পোশাক পাবেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি করা হয়। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। এর অংশ হিসেবে মহানগর পুলিশের সদস্যদের দেওয়া হয়েছে লৌহ রঙের নতুন পোশাক। পুলিশের বিশেষায়িত ইউনিট যেমন—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশও এই পোশাক পরবেন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, 'আজ থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। ধাপে ধাপে সব সদস্য এই পোশাক পাবেন।' 

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, 'জেলা ও রেঞ্জ পুলিশের সদস্যরাও পর্যায়ক্রমে নতুন পোশাক পরবেন। তবে বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-এর আগের পোশাক থাকবে।'

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, 'পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। এটি পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটি আলাদা পোশাক সিলেক্ট করা হয়েছে। ধাপে ধাপে এটি বাস্তবায়ন হবে; একসঙ্গে সবকিছু করা সম্ভব নয়।'

অন্তর্বর্তী সরকার আশা করছে, নতুন পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতাও বদলাবে। পুলিশ সংস্কারের উদ্যোগও এই সরকারের অগ্রাধিকার। সেই কারণেই স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন