[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাষ্ট্রপতির মুখে ‘বাংলাদেশ জিন্দাবাদ’, শুরু হয়েছে আলোচনা

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে কথা বলছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: পদ্মা ট্রিবিউন   

রাজধানী ঢাকায় সরকারি এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই স্লোগান দেন। বিবিসি বাংলার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে নানা ধরনের বিশ্লেষণ চলছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন অতীতে সব সময় তাঁর বক্তব্য ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শেষ করতেন। তবে ৫ আগস্টের পটপরিবর্তন ও বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তাঁকে প্রকাশ্যে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলতে দেখা গেল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘ আঠারো মাস অন্তর্বর্তী সরকারের শাসনকাল পার হয়েছে। এই পুরো সময়ে রাষ্ট্রপতির দায়িত্বে থাকলেও তাঁকে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা যায়নি। বিএনপির নতুন সরকার শপথ নেওয়ার পর এই প্রথম কোনো সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিলেন তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার আগে রাষ্ট্রপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন