[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

প্রকাশঃ
অ+ অ-
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন | ছবি: পদ্মা ট্রিবিউন   

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

বৃহস্পতিবার সকালে গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বেলা ১১টায় প্রতিনিধিদলটি সেখানে যায় এবং ১১টা ৫০ মিনিটে বেরিয়ে আসে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। দলের অন্য সদস্যরা হলেন নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

বৈঠক শেষে আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। বর্তমানে নতুন সরকার এসেছে, তাই তারা স্বাভাবিকভাবেই এখানে আসবে। বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপন্থা কী এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি।’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল | ছবি: পদ্মা ট্রিবিউন   

বিএনপি নেতা আবদুল মঈন খান আরও বলেন, ‘আমরা মূলত দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক এবং ভবিষ্যৎ সরকারের নীতিমালার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।’

বৈঠকে বিশ্বের বিভিন্ন ধরনের ঘটনাপ্রবাহসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন