[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বর্তমান সরকারের হাত ধরে পাট খাতে সোনালি দিন ফিরবে: রাষ্ট্রপতি

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: পদ্মা ট্রিবিউন   

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করে বলেছেন, আমরা বিশ্বাস করি, বর্তমান সরকারের হাত ধরে পাট খাতে আবারও সোনালি দিন ফিরে আসবে। এতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বাংলাদেশ বিশ্বজুড়ে পাট ও তন্তু শিল্পে নেতৃত্ব দেবে।

শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে। শহীদের স্বপ্ন পূরণ করতে হলে আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

কৃষকদের পাট চাষের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা উন্নত প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল পদ্ধতিতে চাষাবাদ করুন।

উদ্যোক্তাদের উদ্দেশে মো. সাহাবুদ্দিন বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও স্বাস্থ্যসম্মত নতুন পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। কম দামে পাটের ব্যাগ তৈরি ও বাজারজাত করুন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন নতুন নতুন উদ্যোগ (স্টার্টআপ) ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় এবং বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান তৈরি করে।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন