[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রংপুরে ছাত্র আন্দোলন দমনের মামলায় সাবেক পিপি গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-
সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন | ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় রংপুর নগরের আদালত এলাকায় কেরামতিয়া মসজিদের সামনে থেকে কোতয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। জাহাঙ্গীর হোসেন রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে গত বছরের ১০ অক্টোবর কোতয়ালি ও তাজহাট থানায় এবং এ বছরের ৯ মে কোতয়ালি থানায় তিনটি মামলা করা হয়। এই মামলায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর তাকে পিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তবে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন।

কোতয়ালি থানার  ওসি আতাউর রহমান জানান, জাহাঙ্গীর হোসেনকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন