[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাত থেকে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে, ফেসবুক পোস্টে উমামার অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-

উমামা ফাতেমা | ছবি: পদ্মা ট্রিবিউন  
 
ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা গতকাল রোববার রাত থেকে তাঁর ফেসবুক আইডিতে ‘প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই অভিযোগ করেছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, ‘অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে তাদের এভাবে রিপোর্ট মারা হচ্ছে।’

 

ওই পোস্টে উমামা ফাতেমা আরও লেখেন, ‘ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এখন আইডিটাও গায়েব করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

উমামা ফাতেমা পোস্টে আরও লেখেন, ‘এসব কারা করছেন ও কেন করছেন তা আমরা সবাই জানি। আপনারা নেতৃত্বে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কেমন নিরাপদ থাকবে, ভিন্নমতের মানুষেরা কীভাবে মতপ্রকাশ করবে তা আগে থেকেই বোঝা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। এভাবে নোংরামি করে আর যাই হোক ভোটে জেতা যাবে না।’

ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ( জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামীম ও সহ সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন।

ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমও ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন।

আগামীকাল মঙ্গলবার ডাকসু নির্বাচন। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের আগে গতকাল রোববার ছিল প্রচারের শেষ দিন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন