[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাসায় ফিরেছেন বদরুদ্দীন উমর

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

বদরুদ্দীন উমর ছবি: সংগৃহীত

হাসপাতালে ১০ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। বৃহস্পতিবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে তাঁকে ধানমন্ডির বাসায় নেওয়া হয়।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম জানান, উমরের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তাঁর ভাষায়, ‘শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই কমেছে। শরীর কিছুটা দুর্বল আছে, তবে সেটাও সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। এক সপ্তাহ পর আবার তাঁকে হাসপাতালে যেতে হতে পারে।’

তিনি আরও জানান, বাসায় থাকলেও বদরুদ্দীন উমর চিকিৎসার মধ্যেই আছেন। ইউরিনে কিছুটা সমস্যা থাকায় ক্যাথেটার সংযুক্ত রয়েছে। সে কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না।

৮০ পেরিয়ে যাওয়া এই চিন্তাবিদের শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত সমস্যার কারণে গত ২২ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তাঁর বাবা আবুল হাশিম ছিলেন উপমহাদেশের প্রভাবশালী মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ।

পেশাজীবনের শুরুতে তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।

বদরুদ্দীন উমর ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী। পাশাপাশি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।

২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল গঠন করেন এবং তখন থেকেই এর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন