[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফরিদপুরে পুকুর থেকে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
লাশ | প্রতীকী ছবি

ফরিদপুর শহরের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার হেলিপেট বাজার এলাকার একটি মসজিদ সংলগ্ন পুকুর থেকে ওই তরুণের লাশ পানি থেকে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখেন এবং ৯৯৯-এ খবর দেন। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক রাকিব হোসেন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাহায্যে লাশটি উদ্ধার করেন।

এসআই রাকিব হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি কিছুদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন