[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নড়াইলে রেললাইনের পাশে অজ্ঞাত তরুণের রক্তাক্ত মরদেহ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ায় রেললাইনের পাশে মরদেহ দেখে ভিড় জমান এলাকার লোকজন। আজ সোমবার সকালে উপজেলার সারুলিয়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশ থেকে এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় ঢাকা-বেনাপোল রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম–পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে লোহাগড়া উপজেলার উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় ঢাকা-বেনাপোল রেললাইনের পাশে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা লোহাগড়া থানার পুলিশে খবর দেন।

তবে পুলিশ ও স্থানীয় কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ জানিয়েছে, তাঁর পকেট থেকে একটি ছবি পাওয়া গেছে। ছবির সঙ্গে ওই মরদেহের চেহারার মিল রয়েছে। এ ছাড়া তাঁর পকেট থেকে কয়েকটি সিম কার্ড পাওয়া গেছে। ওই তরুণের বয়স ১৯ থেকে ২০ বছর। তাঁর গায়ে সাদা রঙের একটি শার্ট, নীল রঙের জুতা ও কালো প্যান্ট পরা ছিল। এ ছাড়া তাঁর হাতে সাদা রঙের একটি ব্রেসলেট রয়েছে।

আজ সকাল সাড়ে নয়টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মুঠোফোনে  বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন