[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

শমী কায়সার | ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত একটার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান জানান, "উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিগগিরই তাঁকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হবে।"

শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় তাঁর সরকারের মন্ত্রী, দলের নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। এই ধারায় সর্বশেষ গ্রেপ্তার হলেন অভিনেত্রী শমী কায়সার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন