[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঐহিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ

প্রকাশঃ
অ+ অ-
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্থনের ভাস্কর্যের বিভিন্ন জায়গায় ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আঘাত করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

১০ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়েছিল, যা পরে ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিতি পায়। এই সরকারই মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করার পাশাপাশি যুদ্ধ পরিচালনার জন্য রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো তৈরি করে।

শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করে এই সরকার গঠিত হয়। সরকারের অন্যান্য সদস্যদের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান মন্ত্রী হিসেবে শপথ নেন।

সরকার গঠনের এক সপ্তাহ পর ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমান জেলা) বৈদ্যনাথতলার আমবাগানে আনুষ্ঠানিকভাবে এই অস্থায়ী বিপ্লবী সরকার শপথ গ্রহণ করে। পরবর্তী সময়ে ওই আমবাগানকে ‘মুজিবনগর’ নামকরণ করে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।

এই প্রবাসী সরকারের নেতৃত্বেই ৯ মাস সশস্ত্র যুদ্ধের পর বাংলাদেশ বিজয় অর্জন করে। রাজনৈতিক কার্যক্রম, কূটনৈতিক তৎপরতা ও প্রচারের মাধ্যমে বিশ্বজনমত গঠনে বড় ভূমিকা রেখেছিল এই অস্থায়ী সরকার। এই সরকারের হাত ধরেই মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন