[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুমিল্লায় যুবলীগ নেতার মেয়েসহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

কুমিল্লা জেলার মানচিত্র

প্রতিনিধি কুমিল্লা:  কুমিল্লার হোমনায় বাড়ির একটি কক্ষ থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে তাঁদের হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে বড় ঘাগুটিয়া গ্রামের শাহ পরানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন শাহ পরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫) ও ছেলে সাহাব উদ্দিন (০৯) ও শাহ পরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা আক্তার (১৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, বড় ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. শাহ পরান রাজধানী ঢাকায় চাকরি করেন। গতকাল রাতে তাঁর স্ত্রী-ছেলে ও মামাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় তাঁদের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। একে একে তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। পরে মরদেহগুলো খাটের ওপর ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রতিবেশীরা বলেন, আজ বৃহস্পতিবার সকালে একই কক্ষে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। তাঁদের সবার মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাঁদের হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বলতে পারছেন না কেউ।

পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন