[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আসাদুজ্জামান নূর-মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন

প্রকাশঃ
অ+ অ-

পুলিশের হেফাজতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি করে হত্যার মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন পুলিশ। সোমবার  মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান এ আবেদন করেন।

কিছুক্ষণের মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার রাত ১১টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই রাত ১১টার দিকে মিরপুর-১০ এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে গুলি চালায়। এ সময় হোটেলের কাজ শেষে বাসায় ফিরছিলেন সিয়াম সরদার। তখন গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। ওই ঘটনায় নিহতের বাবা মো. সোহাগ সরদার বাদী হয়ে ১১৪ জনের নামে মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আসাদুজ্জামান নূর। আর মাহবুব আলী ঘটনার সঙ্গে জড়িত বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, মনির হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন