[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জয়পুরহাটে বিজিবি জব্দ করল ১৬ কোটি টাকার সাপের বিষ

প্রকাশঃ
অ+ অ-

ভারতে পাচারকালে দুই কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি জয়পুরহাট: ভারতে পাচারের সময় ১৬ কোটি টাকা মূল্যের প্রায় আড়াই কেজি সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে বিরামপুরের সীমান্তসংলগ্ন দামোদরপুর এলাকা থেকে এসব জব্দ করা হয়।

আজ শুক্রবার বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানতে চাইলে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনস্থ ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আনিছুর রহমান টহল দিচ্ছিলেন। এ সময় সন্দেহজনক কিছু চোখে পড়লে সীমান্ত পিলার থেকে আনুমানিক ২০০ গজ দূরত্বে দক্ষিণ দামোদরপুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে দুটি কাচের জারে ২ কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষ জব্দ করা হয়। জব্দ করা সাপের বিষের আনুমানিক মূল্যে ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে যে এসব বিষ রেখে যাওয়া হয়েছিল ভারতে পাচার করার জন্য। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন