[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশঃ
অ+ অ-

বিএনপির লোগো

নিজস্ব প্রতিবেদজ: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন–বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে আজ শনিবার বৈঠক করেছে বিএনপি। ভার্চ্যুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি জানান। তিনি আরও জানান, বেলা তিনটায় এই বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ৫ সদস্যের প্রতিনিধি বৈঠক অংশ নেন।

শায়রুল কবির জানান, বৈঠকে ‘গায়েবি’ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও তৃণমূলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, পরিবারের সদস্যদের ওপর নির্যাতন, সম্ভাব্য প্রার্থীসহ শত শত নেতা-কর্মীকে সাজা দেওয়ার মতো দমন-পীড়নের মধ্যে একতরফা নির্বাচন আয়োজনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন