রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া
![]() |
| রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা ও সর্বাঙ্গীণ রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রোগ মুক্তি কামনায় পাবনার ঈশ্বরদীতে দ্রুত সুস্থতা ও সর্বাঙ্গীণ রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিয়ার বিকেলে শহরের ষ্টেশন রোড আওয়ামী লীগ কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এতে মুসল্লি ও দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ বেলাল হোসেন। মোনাজাতে রাষ্ট্রপতি দ্রুত রোগমুক্তি কামনার পাশাপাশি দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। বুধবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে রাষ্ট্রপতির।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, গোলাম মোস্তফা চান্না মন্ডল, আতম শহিদুজ্জামান নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল আলম পাখি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু ও জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস প্রমুখ।

Comments
Comments