[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা দাবি করা মিয়া আরেফি বিমানবন্দর থেকে আটক

প্রকাশঃ
অ+ অ-

মিয়া আরেফি | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা মিয়া আরেফিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। 

রোববার সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে ডিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, আটকের পর বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গেছেন পুলিশ কর্মকর্তারা।

এর আগে গত শনিবার সন্ধ্যায় আরেফি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন