[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীর বেসরকারি হাসপাতাল–ক্লিনিকে অস্ত্রোপচার বন্ধ রাখার ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করে সংবাদ সম্মেলন। বুধবার সন্ধ্যায় রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে আজ বৃহস্পতিবার  থেকে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। অ্যানেস্থেসিওলজিস্টরা তাঁদের ফি বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকেরা। বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মলনে বলা হয়, অ্যানেস্থেসিওলজিস্টরা নতুন ফি নির্ধারণ করেছেন। এই ফি এখনকার চেয়ে দ্বিগুণ। এটি বাস্তবায়ন হলে রোগী

রাজশাহীর সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আজ বৃহস্পতিবার থেকে অস্ত্রোপচার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। অবেদনবিদেরা (অ্যানেস্থেসিওলজিস্টরা) তাঁদের ফি বাড়ানোর কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের মালিকেরা।

বুধবার সন্ধ্যায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মলনে বলা হয়, অবেদনবিদেরা নতুন ফি নির্ধারণ করেছেন। এই ফি এখনকার চেয়ে দ্বিগুণ। এটি বাস্তবায়ন করা হলে রোগীরা ক্ষতিগ্রস্ত হবেন। সেই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টের (বিএসএ) রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মো. খিজির হোসেন বলেছেন, ২০১৬ সালের পর তাঁদের ফি আর বৃদ্ধি করা হয়নি। ক্লিনিক ও হাসপাতালের মালিকপক্ষ অপারেশনের সময় অবেদনবিদদের নামে রোগীদের কাছ থেকে বেশি টাকা আদায় করেন। তাঁদের নামে নেওয়া টাকা তাঁদেরই দিতে হবে, কিন্তু মালিকপক্ষ তা দিতে চায় না।

মো. খিজির হোসেন জানান, বর্তমানে প্রসূতিদের সিজার করতে ফি হিসেবে অ্যানেস্থেসিওলজিস্টরা পান দেড় থেকে দুই হাজার টাকা। তাঁরা সেই ফি আড়াই হাজার করার দাবি জানিয়েছেন।

এর আগে ৪ সেপ্টেম্বর বিএসএর রাজশাহী শাখা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পারিশ্রমিকের নতুন ফি জানিয়ে চিঠি দেয়। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে ক্লিনিক-হাসপাতালের মালিকদের মনোমালিন্যের সৃষ্টি হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন