[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করার আহবান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশঃ
অ+ অ-

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন শাহরিয়ার আলম | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি বাঘা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি দলের মধ্যে মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকার যে, উন্নয়ন করেছে, তা জনগণের মাঝে তুলে ধরে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। তিনি বলেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা। এ নৌকাকে আবারও বিজয়ী করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তবে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

মঙ্গলবার সন্ধ্যায় বাঘা উপজেলার মনিগ্রাম হাটের নবনির্মিত আধুনিক মার্কেট ও মনিগ্রাম বাজার জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ১৫ বছরে উপজেলায় ৩৮৫ কিলোমিটার কাঁচারাস্তা পাকা করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ সহ বর্তমান সরকার সত্যিকার অর্থে উন্নয়ন করে থাকে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান।

মনিগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাফাতুল্লাহ সরকার প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন