[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাঁথিয়ায় সাপের ছোবলে কৃষকের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

লাশ | প্রতীকী ছবি

প্রতিনিধি সাঁথিয়া: পাবনার সাঁথিয়ায় সাপের ছোবলে ফজর আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

ফজর আলী উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের কাশেম সরদারের ছেলে। 

গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক শেখ এ তথ্য নিশ্চিত করেন। 

ইউপি সদস্য জানান, গত শনিবার বিকেলে ফজর আলী মাঠে নিজের পেঁয়াজের জমিতে পানি দিচ্ছিলেন। এ সময় জমির মধ্যে গর্তের ভেতর থেকে গোখরো সাপ তাঁকে ছোবল দেন। তাঁর চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

ইউপি সদস্য আরও জানান, স্বজনেরা ফজর আলীকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কবিরাজ বাড়িতে নিয়ে যান। সেখানে কবিরাজ ঝাড়-ফুঁ দেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। ওই দিন রাত ৯টায় জানাজা শেষ স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন