[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আর্জেন্টিনার জয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গরু-খাসিতে ভূরিভোজ বৃহস্পতিবার

প্রকাশঃ
অ+ অ-

বিশ্বকাপ ফাইনালের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভকামনা ও আনন্দমিছিল করেন আর্জেন্টিনা সমর্থকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন করছেন দলটির সমর্থকেরা। আগামী বৃহস্পতিবার দুপুরে তাঁদের আয়োজনে গরু ও খাসি জবাই করে খাওয়ানো হবে। এ উপলক্ষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ প্রাঙ্গণে এই মধ্যাহ্নভোজ হবে। এতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর্জেন্টিনা সমর্থকদের ১০০ টাকা এবং ব্রাজিল ও অন্য দলের সমর্থকদের ৯৯ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বুধবার দুপুর পর্যন্ত গুগল ডকসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, এই আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশ নিতে পারবেন। এ জন্য ন্যূনতম রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। সেদিন তাঁরা খাওয়াদাওয়াসহ আনন্দ করতে চান। সবাইকে নিয়ে একটা উৎসব হবে।

এর আগে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল খেলার দিনদুপুরে সংগঠনটি ক্যাম্পাসে খাসি নিয়ে আনন্দ ও শুভকামনা মিছিল করে। মিছিলে তারা স্লোগান দেয়, ‘কাপ নেবে মেসি, আমরা খাব খাসি’, ‘আমাদের হাতে খাসি, কাপ নেবে মেসি।’ তবে ওই খাসিসহ আরেকটি গরু দিয়ে তাঁরা ভূরিভোজ করার আয়োজন করছে আগামী বৃহস্পতিবার। গত রোববার রাতে রাজশাহীতে খেলা দেখানোর সবচেয়ে বড় আয়োজন করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন