[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকের আঙ্গুল কেটে দেওয়ার অভিযোগ!

প্রকাশঃ
অ+ অ-

ঈশ্বরদী থানার প্রধান ফটক | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে পাবনার ঈশ্বরদীতে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে আর্জেন্টিনার এক সমর্থকের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ উঠেছে ফ্রান্সের দুই সমর্থকের বিরুদ্ধে। 

রোববার রাত ১টার দিকে শহরের রেলওয়ে গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জুবায়ের আলম নিরব (২১) শহরের দরিনারিচা পশ্চিমপাড়ার এসএম আলমের ছেলে। তিনি চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

এ ঘটনায় সোমবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন নিরবের মা নার্গিস পারভিন।

আহত জুবায়ের আলম নিরব | ছবি: পদ্মা ট্রিবিউন

অভিযোগে বলা হয়েছে, রোববার রাতে ফাইনাল খেলা শেষ হওয়ার পর পরাজিত ফ্রান্স দলের সমর্থক জাহিদ চৌধুরী তুষার ও শাহিদ বিন শিশিরের সঙ্গে খেলা নিয়ে নিরবের তর্ক হয়। একপর্যায়ে ওই দু'জন নিরবকে মারধর করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে নিরবের হাতের দুটি আঙ্গুল কাটা পড়ে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কাটা আঙ্গুল নিয়ে তুষার ও শিশির নামের ফ্রান্সের ওই সমর্থক উল্লাসও করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযানে গেলে তাঁরা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন