[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরিফের

প্রকাশঃ
অ+ অ-

শেখ হাসিনা ও শাহবাজ শরিফ | ছবি: বাসস

বাসস, লন্ডন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সোমবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

সাইদা মুনা তাসনিম বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার আমাদের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

সাইদা মুনা তাসনিম বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় পাকিস্তানি প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান।

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে অবস্থান করছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।

রানির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেছেন শেখ হাসিনা।

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন ডেভিড ক্যামেরন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন